আজ সকাল ১০টায় যশোর পিটিআই অডিটরিয়ামে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়ন ও হালনাগাদকরণ খুলনা বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয় ।
এ কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম মহোদয় ।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান কালে তিনি বলেন মানব পাচার একটি সংঘবদ্ধ অপরাধ এই অপরাধকে সংঘবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে যার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার । তিনি আরো বলেন আমরা মানব পাচার প্রতিরোধে প্রান্তিক পর্যায়ে বিট পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছি যার ফলে মানব পাচার অনেকাংশে কমে এসেছে ।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা, জনাব মো: তমিজুল ইসলাম খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, যশোর, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সুপার সাতক্ষীরা, এ্যাডভোকেট সালমা আলী, সভাপতি, বিএনডব্লিউএলএ, আঞ্চলিক সভাপতি, এ্যাটসেক, জনাব বিনয় কৃষ্ণ মল্লিক, নির্বাহী পরিচালক, রাইটস্ যশোর ।
অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম মুখলেছুর রহমান, অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ), জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা (সার্বিক)
Leave a Reply