1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন আমলা

  • বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন আমলা

সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলেছিলেন আমলা। এবার জানিয়ে দিলেন ঘরোয়া ক্রিকেটও আর খেলবেন না তিনি।

দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে আমলা ৩৪ হাজার ১০৪ রান করেছেন। ১২৪ টেস্টে চারটি ডাবল সেঞ্চুরি ও ২৮টি সেঞ্চুরিতে করেছেন ৯ হাজার ২৮২ রান। ১৮১ ওয়ানডে খেলে ২৭ সেঞ্চুরিতে করেছেন ৮ হাজার ১১৩ রান। আর ৪৪ টি-২০ তে করেছেন ১ হাজার ২৫৭ রান। এছাড়া আইপিএলে ১৬টি ম্যাচে তার সংগ্রহ ৫৭৭ রান।

২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনের কেনিংটন ওভালে খেলেন ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ৩১১ রানের ইনিংস। টেস্টে দক্ষিণ আফ্রিকার কারো প্রথম ট্রিপল সেঞ্চুরি সেটি।

এরই মধ্যে কোচিংয়ে পা রেখেছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএটোয়েন্টি লিগে কেপটাউনের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন তিনি। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পেতে পারেন তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট আর জুলাইয়ে বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন তিনি। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছিলেন আমলা। হাশিম আমলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সারের ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘হাশিমের অবসরে এ ক্লাবের সবারই খারাপ লাগছে। তবে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ওকে আমরা সাধুবাদ জানাই। ক্রিকেটের গ্রেটদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।’ অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews