1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ৬৩ টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক

  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

যশোরে ৬৩ টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৬৩ পিস স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ, (বিজিবি) । মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে খুলনা ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা অগ্রভুলাট সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন।

আটককৃত আব্দুর রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, শার্শার অগ্রভুলাট সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ান বিজিবি সদস্যরা।

একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তার গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চেসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

আটক স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে

তিনি আরও জানান, গত এক বছরে শার্শা সীমান্ত থেকে ২১টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবির সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এ পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews