1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে মধ্যেরাতে ফুটপাতের শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলো “বিবেক”

  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

যশোরে মধ্যেরাতে ফুটপাতের শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলো “বিবেক”

নিজস্ব প্রতিনিধিঃ”আজকে কম্বল পাইছি আজকে রাতি আরাম কইরে ঘুমোতি পারবানি”

মধ্যেরাতে যশোর শহরের ফুটপাতের ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা। সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শহরের দড়াটানা থেকে রেলস্টেশন পর্যন্ত এ কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা মোড়, টাউন হল মাঠ, আশ্রম রোড, রেলস্টেশন, বাস টার্মিনালসহ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ও সড়কের ফুটপাতে রাত্রি যাপন করা ছিন্নমূল মানুষের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে আবেগ আপ্লূত হয়ে রেলস্টেশনের রাহেলা বানু নামে এক বৃদ্ধা বলেন, ‘মাঝে মাঝে কম্বলের কার্ড বিতরণ করতি আসে, কার্ড দিয়ে যায় কিন্তু কম্বল পাইনে। স্লিপ দেয়ার সময় আমরা থাকতি পারিনে তাই বাদ পড়ে যাই। আজকে কম্বল পাইছি আজকে রাতি আরাম কইরে ঘুমোতি পারবানি।’

বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা কম্বল বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিবেকের উপদেষ্টা ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ডা.ইকবাল কবীর জাহিদ, উপদেষ্টা কামাল হোসেন। সংস্থার পক্ষ থেকে এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি ওবাইদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক এ্যান্টনি দাস অপু,

সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান টনি, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমএইচ উজ্জ্বল, কোষাধ্যক্ষ আসিফ আকবর সেতু, দপ্তর সম্পাদক তরিকুল ইসলামসহ অনান্য সদস্যবৃন্দরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews