1. admin@somajerchitro.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারের সময় অসুস্থ হয়ে হাসপাতালে সংগঠনের সদস্য নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টির স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি যশোরে মধুমেলা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশকে রাজনৈতিক ক্যাডার নয়, জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে ..প্রতিমন্ত্রী অমিত যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে , বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতার অভিযোগে এসআই আল মামুনের শাস্তিমূলক বদলি ভূঞাপুরে মাদক বিক্রেতার তিনমাসের কারাদণ্ড যশোরের ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ,অভিযানের ধীরগতি ও ম্যানেজ নিয়ে উদ্বেগ যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ

যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে , বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যথাযথ মর্যাদায় যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে ৪টায় সেনানিবাসের মাল্টিপারপাস শেডে কেক কেটে ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ দেশগঠনমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে।

যে কারণে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। একইসাথে যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews