1. admin@somajerchitro.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রস্তুতি, দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ব্রিফিং যশোরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু যশোর সীমান্তে ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ শার্শায় কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ যশোর ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারের সময় অসুস্থ হয়ে হাসপাতালে সংগঠনের সদস্য নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টির স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি যশোরে মধুমেলা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশকে রাজনৈতিক ক্যাডার নয়, জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে ..প্রতিমন্ত্রী অমিত যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে , বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতার অভিযোগে এসআই আল মামুনের শাস্তিমূলক বদলি

যশোরে মধুমেলা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী মধুমেলা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ অমিত্রাক্ষরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় মধুমেলা সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশোর তথা বাংলাদেশের গর্ব। তাঁর সাহিত্যকর্ম ও অবদান বাঙালি জাতির অমূল্য সম্পদ।

মধুমেলা দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর ২৫ জানুয়ারি মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

এবারের মেলাকে আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews