যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ বোর্ডের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এতে সভাপতিত্ব করেন।
সভায় নিয়োগ বোর্ডের সদস্য ও মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.জামিনুর রহমান খান নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, সম্পূর্ণ মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রতিটি টিমের সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন তিনি।
এ সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মো. মিরাজুল ইসলাম, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করতে প্রার্থীদের সতর্ক করা হয়েছে।


Leave a Reply