নিজস্ব প্রতিবেদকঃ তেভাগা আন্দোলনের প্রাণ পুরুষ আজীবন বিপ্লবী সংগ্রামী কমিউনিস্ট কমরেড অমল সেনের ২০ তম মৃত্যু বার্ষিকীতে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সমাধি স্তম্ভে যশোর নড়াইল জেলার অমল সেন স্মৃতি রক্ষা কমিটি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ,
বিভিন্ন শ্রেণী পেশার গণ সংগঠণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা, গ্রামবাসী ১৬ জানুয়ারি বেলা ১২ টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন অমল সেন স্মৃতিরক্ষা কমিটি যশোর নড়াইল জেলার সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক কমরেড বিপুল কান্তি বিশ্বাসের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলির কর্মসূচী শুরু করেন।
এছাড়া বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটি, যশোর জেলা কমিটি, জাতীয় কৃষক – খেতমজুর সমিতি, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, নারী মুক্তি পরিষদ, যুব কনভেনশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাকড়ি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করে।

Leave a Reply