1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ, আগুন লেগে এক যুবক দগ্ধ

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোর শহরের বেজপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলে আগুন ধরে নাদিম নামে এক যুবক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বেজপাড়া পূজার মাঠের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত নাদিম যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার সাকির হোসেনের ছেলে।জানা গেছে, মঙ্গলবার রাতে নাদিম হেলমেট পরে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে যশোর শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।

পথে বেজপাড়া পূজার মাঠের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর নাদিমের মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে আগুনে দগ্ধ হয়ে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে নাদিম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews