যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অপর একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার ১৭ নভেম্বর যশোরের কোতোয়ালি ও মনিরামপুর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মনিরামপুর উপজেলার মাহাতাবনগর গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে উজ্জ্বল বিশ্বাস নামে এক ব্যক্তিকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেন।অন্যদিকে যশোর শহরের ষষ্ঠীতলা ও মুজিব সড়ক এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ছয়জনকে ইয়াবাসহ আটক করা হয়।
পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।মানচিত্র দেখুনএর মধ্যে ১২ পিস ইয়াবাসহ আটক নূর মোহাম্মদকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া।
১১ পিস ইয়াবাসহ আটক কাজী সাদ্দাম হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।একই পরিমাণ ইয়াবাসহ আটক ইদ্রিস আলীকে দুই দিনের কারাদণ্ড ও ৭০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ।


Leave a Reply