1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে যশোরে মানববন্ধন

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালিত সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ নভেম্বর বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির যশোর জেলা শাখার উদ্যোগে শহরের বিসিডিএস মেডিসিন মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ফার্মেসি কাউন্সিলকে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছে। বিশেষ করে সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাঁরা অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্স থেকে বিসিডিএসকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থী বলে দাবি করেন তাঁরা।

বক্তারা বলেন, ফার্মেসি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যবসায়ীদের সংগঠনকে বাদ দিয়ে কোনো একপেশে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় বিসিডিএসের সম্পৃক্ততা বজায় রাখতে হবে।

মানববন্ধন থেকে ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
পাশাপাশি প্রশিক্ষণের মান নিশ্চিত করতে বাস্তব অভিজ্ঞতা ও তাত্ত্বিক জ্ঞানের সমন্বয়ে কোর্স পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির যশোর জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন বিলু, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি গোলাম মোসাব্বির শান্তি ও সিরাজুল ইসলামসহ সংগঠনের নেতারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews