1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ককটেল আতঙ্ক , বিস্ফোরক মামলা হলেও ১৫ আসামি অধরা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহর ও শহরতলিতে একের পর এক ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা। যেখানে-সেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে ককটেল। সম্প্রতি শংকরপুর, ঢাকা রোড, বেজপাড়া, রেলগেটসহ বিভিন্ন এলাকা থেকে ককটেল উদ্ধার এবং বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে খোলাডাঙ্গা এলাকায় ছয় মাসের ব্যবধানে অন্তত তিন থেকে চারটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। গত ঈদে পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়। এ ছাড়া একাধিকবার ঝোপঝাড় থেকে পরিত্যক্ত ককটেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দুটি আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় খড়কি থেকে ককটেল উদ্ধার হয়েছে।

এমন পরিস্থিতিতে খোলাডাঙ্গা এলাকায় বিস্ফোরক মামলার ১৫ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। তবে এখনো তাঁদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২২ জুন বিস্ফোরক আইনে ১৫ জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা করেন শহরের খোলাডাঙ্গা এলাকার রুবি খাতুন। মামলায় প্রধান আসামি করা হয় বাচ্চু মিয়া ওরফে রড বাচ্চুকে। মামলার অন্য আসামিরা হলেন মেহেদী হাসান,খোলাডাঙ্গা এলাকার জাহিদ হাসান শাওন, তারেক হাসান অন্তর, হাসান কবির সাগর, মুজিদ ওরফে মুজিত মিয়া, সেলিম বিশ্বাস ওরফে কুটি,পারভেজ, সাব্বির হোসেন, রুবেল, জাফর আলী সিদ্দিক ওরফে জামাই, বিপ্লব হোসেন, রাকিব, আব্দুল আল মামুন ও সুমন ওরফে গান্ডু সুমন।

আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অমৃত দাস অভিযোগটি তদন্ত করে বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

পুলিশের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১৫ জুন যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় রুবি খাতুনের বাড়িতে প্রকাশ্যে বোমা হামলার অভিযোগ ওঠে রড বাচ্চুসহ অন্য আসামিদের বিরুদ্ধে। রুবি বেগমকে তাঁর স্বামীর জমি পাইয়ে দেওয়ার কথা বলে চার লাখ টাকা হাতিয়ে নেন বাচ্চু বলে অভিযোগ রয়েছে। এসংক্রান্ত ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। তবে মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগ রয়েছে, এর মধ্যে একটি চক্র মধ্যস্থতা করেছে। একারণে বিস্ফোরক মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে আর হুমকি দিচ্ছেন পুলিশ পুলিশ তাদের কিছুই করতে পারবে না।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গত ২৮ অক্টোবর যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ওই ১৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রেকর্ডের নির্দেশনা আসে। আদালতের নির্দেশ অনুযায়ী ৪ নভেম্বর কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলাটি রেকর্ড করা হয়।তবে এখনো পর্যন্ত ১৫ আসামির কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছেন ওসি। তার দাবি, আসামিরা পলাতক রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews