1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে, অভিভাবক আটক

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় সন্তানের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অভিভাবকের নাম মো. ইউনুস আলী। তাঁর ছেলে আরফিন আহমেদ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হয়।

বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, ফলাফল প্রকাশের পর ইউনুস আলী প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওর কক্ষে গিয়ে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া অভিযুক্তের স্ত্রী ও স্থানীয় ব্যক্তি নয়ন দর্জির বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে।এদিকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews