1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর অফিস :

পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাগত সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার যশোর জেলা সফরকালে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফরকালে তিনি বৃক্ষরোপণ, স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় এবং জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভায় অংশ নেন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের একটি দল ডিআইজি মো. রেজাউল করিমকে গার্ড অব অনার প্রদান করে। পরে সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

সভায় ডিআইজি পুলিশ সদস্যদের পেশাগত সমস্যা, ব্যক্তিগত কল্যাণ এবং সুযোগ-সুবিধাসংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন। এ সময় কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেতন, মানবিক ও জনবান্ধব হওয়ার পাশাপাশি পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবা প্রদানে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে।

খুলনা রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনা অনুসরণ করে যশোর জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।কল্যাণ সভা সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।

পরে বিকেল ৩টায় ডিআইজি মো. রেজাউল করিম যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। দিনের শেষ পর্যায়ে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews