1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের মারধরে গুরুতর আহত মোতালেব হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মোতালেব হোসেন চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। এঘটনায় অভিযুক্ত জামাতা আনোয়ার হোসেন (৩৫) একই উপজেলার বাদেখানপুর গ্রামের আনসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েকে আনতে জামাতার বাড়ি বাদেখানপুর গ্রামে যান মোতালেব।

সেখানে আনোয়ারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে মোতালেবের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

প্রথমে তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা

মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews