1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাঁটতে পারেন না, তবুও ককটেল মামলার আসামি মাছ ব্যবসায়ী তানভীর পরিবারের প্রশ্ন, অসুস্থ মানুষটি কীভাবে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে জড়িত হলেন?

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। ছোট্ট মাছের ব্যবসা করে কোনো রকমে চলে সংসার। কিন্তু ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এখন ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। শুয়ে-বসে কাটছে দিন। নিজের চিকিৎসার ব্যয় মেটানোই কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি হয়েছেন মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম তানভীর।

পরিবারের দাবি, রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গুরুতর অসুস্থ অবস্থায় থাকা একজন মানুষ কীভাবে ওই ঘটনায় জড়িত হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তানভীরের স্ত্রী মোছা. রানী বেগম। স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে রানী বেগম বলেন, চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে ছোট পরিসরে মাছ বিক্রি করে সংসার চালান তাঁর স্বামী। ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তাঁকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। ওই সময় একটি বিশেষ বাহিনীর সদস্যরা বাড়ির সামনে থেকে তাঁকে আটক করে মারধর করেন। পরে থানায় নেওয়া হলেও অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

রানী বেগম জানান, গত ১৪ অক্টোবর এলাকার একটি পুকুরপাড় দিয়ে হাঁটার সময় গর্তে পা পড়ে তাঁর স্বামীর ডান হাঁটুর পেছনের পিসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসার পেছনে ইতিমধ্যে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে। এখনো চিকিৎসা চলছে। অথচ মাছের ব্যবসা বন্ধ থাকায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

এর মধ্যে গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁর স্বামীকে আসামি করা হয়েছে। রানী বেগমের প্রশ্ন, যে মানুষটি গুরুতর অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটতেই পারেন না, তিনি কীভাবে আদালত প্রাঙ্গণে গিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত হলেন?

সংবাদ সম্মেলনে পরিবারের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, তানভীরই তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মা অসুস্থ, বাবাও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। দুই সন্তানের লেখাপড়া, স্বামীর চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চেয়েও কোনো সমাধান পাননি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তানভীরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততা যাচাই, শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় তানভীরের শিশু সন্তান ফাইআন, মা জেসমিন সুলতানা, চাচি রেখা বেগম, খালা ওহিদা বেগম এবং প্রতিবেশী লামিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews