1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেসবুকের একটি আইডি থেকে বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমিকে নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার  :

যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে আপত্তিকর, মনগড়া ও বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির একটি বড় অংশের নেতাকর্মীরা।

অভিযোগে জানা যায়, ফেসবুকের একটি আইডি থেকে তানিয়া রহমান সুমিকে উদ্দেশ্য করে লেখা হয়, তিনি দুর্নীতির মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং বিগত জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট করায় বর্তমানে দলের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছেন। এ ধরনের মনগড়া মন্তব্যকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা বলে দাবি করেছেন প্রতিবাদকারীরা।

তাদের অভিযোগ, রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে একজন রাজনৈতিক নেত্রীর সম্মানহানি করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ভুয়া পরিচয়ে ফেসবুক আইডি খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওদের পুঁজি শুধু মিথ্যাচার। ওরা পারেনি সত্য প্রমাণ করতে। ওদের অভ্যাসই হলো মিথ্যা বলা। তাই ওরা মাছ না পেয়ে ছিপে কামড়াতে ভালোবাসে। যা পারে করতে থাকুক। আল্লাহ ওদের সত্য বলার তৌফিক দিক।

তিনি আরও বলেন, মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে রাজনৈতিকভাবে দুর্বল কিংবা মানুষের কাছে হেয় করা যায় না। সত্য একদিন প্রকাশিত হবেই। যারা ভুয়া পরিচয়ের আড়ালে থেকে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে উপজেলা বিএনপির প্রতিবাদী নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক অঙ্গনে মতভিন্নতা থাকতে পারে, সমালোচনাও হতে পারে। তবে মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা দ্রুত সংশ্লিষ্ট ফেসবুক আইডির প্রকৃত পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় বাঘারপাড়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডির পরিচয় শনাক্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews