1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে দু-দফা হত্যার হুমকি, থানায় জিডি

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের শার্শায় সংবাদ প্রকাশের জেরে মনিরুল ইসলাম মনি নামের এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে। গতকাল রবিবার দুপুরে তার ব্যবহৃত ০১৭৯৮৩১৮০২৮ নম্বর থেকে কল করে তাকে দু-দফায় হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সাংবাদিক। নিরাপত্তা চেয়ে সোমবার শার্শা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকায় শার্শা উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিকতার শুরু থেকেই বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতা ও ঝুঁকি নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে আলোচিত সব সংবাদ করে এসেছেন মনিরুল ইসলাম মনি। সাহসী ও অনুসন্ধানী এসব সংবাদের জন্য উপজেলা ও জেলার সাংবাদিকদের কাছেও তিনি ভিন্নভাবে পরিচিত।

ভুক্তভোগী সাংবাদিক মনি জানান, গত ১৪ নভেম্বর সকালে সন্ত্রাসী তোতা শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের কৃষক গোলাম হোসেন বুদো (৪৫), জামিরুল ইসলাম (৪৫), তার ছোট ভাই আমিরুল ইসলাম (৪০) ও মহসিন (৩২) কে বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এনিয়ে রবিবার ‘শার্শায় চাঁদার টাকা না পেয়ে চার কৃষককে মারধরের অভিযোগ সন্ত্রাসী তোতার বিরুদ্ধে’ শিরোনামে দৈনিক লোকসমাজ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সন্ত্রাসী তোতা দুপুর ও সন্ধ্যায় দু-দফা তাকে (সাংবাদিক মনিকে) বলেন তুই কোথায় আমি তোর মুখোমুখি হতে চাই। তুই আমার নামে নিউজ করেছিস কেন? তুই এখন কোথায় বল আমি আসছি। সে বলে সংবাদ প্রকাশ করে আমার কিছুই হবে না… বলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন বলেন, সাংবাদিক মনি সম্পর্কে সবাই জানেন। তার সাহসী রিপোর্টে অনেক অন্যায় অনিয়মের প্রমাণ মিলেছে। সাংবাদিকদের কাজই এটা, অনিয়ম তুলে ধরা। তার জন্য এভাবে সরাসরি হত্যার হুমকি দেওয়া দুঃখজনক। এরইমধ্যে থানায় জিডি করেছেন মনি। প্রশাসনকে আহ্বান জানাই, দ্রুত এই হুমকিদাতাকে আইনের আওতায় আনুন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকিদাতাকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews