1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি যশোর রিজিয়ন। এসব অভিযানে ১৫৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।

আটক পণ্যের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি মদ, হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, ক্রিস্টাল মেথ ও নেশাজাতীয় সিরাপ।

এদিকে ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে একই সময়ে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়।

উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ও ২৭ দশমিক ৩ কেজি গাঁজা।

বিজিবি জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত বিশেষ টহলের পাশাপাশি সার্চলাইট ও থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়,কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews