1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কয়েকটি মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোরে বিভিন্ন মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন যশোরের আদালত।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শহরের বেজপাড়ার বাবু শেখের ছেলে রানা শেখ, সদরের আশানগর গ্রামের বাবর আলীর ছেলে মনির হোসেন এবং বেনাপোলের নামজা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে সবুর। ১৬ নভেম্বর সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আইরিন নাসরিন ও ওয়াসিম শেখ পৃথক রায়ে এ সাজা দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে ডিবি পুলিশ নাভারণের ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে অভিযান চালায়। একটি মোটরসাইকেলে দুইজনকে আসতে দেখে পুলিশ তাদের থামিয়ে মনির হোসেন ও রানা শেখকে হেফাজতে নেয়।

এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলে তল্লাশি করে এয়ার বক্সের ভেতর থেকে ১৩ প্যাকেটে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির এএসআই আলমগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই শরিফুল ইসলাম আটক দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে মনির হোসেন ও রানা শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত রানা শেখ পলাতক রয়েছেন।

অপরদিকে, ২০১৭ সালের ২৫ জুলাই যশোরের তৎকালীন র‌্যাব-৬-এর সদস্যরা বেনাপোলের গাজীপুর গ্রামের পশ্চিমপাড়ায় আসামি সোহান হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির দ্বিতীয় তলা থেকে সোহান হোসেন, সবুর ও মনোয়ারা বেগমকে আটক করা হয়। দেহ তল্লাশির সময় আটক সবুরের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি কামরুজ্জামান বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মতিউর রহমান ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে সবুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews