1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল থেকে পাচার হওয়া প্রায় ১১ কোটি টাকার শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ, আটক ২

  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়া প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুটি কাভার্ড ভ্যানসহ দুই চালককে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আটক চালকরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।
এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি করা হয়।

এ সময় ২৬ হাজার ৩৫৩টি ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭টি কাশ্মীরি শাল জব্দ করা হয়।জব্দ করা শাড়ির বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালকরা জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতেন।

এদিকে অভিযোগ উঠেছে, বেনাপোল বন্দরের কাস্টমসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে নো-এন্ট্রির মাধ্যমে পণ্য দুটি কাভার্ড ভ্যানে তুলে পাচার করা হয়। এ ঘটনায় বেনাপোলের আলোচিত আজিম উদ্দিন ও আব্দুস সামাদের নেতৃত্বাধীন একটি চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্দরের শেড থেকে কাগজপত্র ছাড়াই পণ্য বের করে রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এ কাজে কাস্টমস ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তাঁদের। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, এসআরবি-১০-এর কর্মকর্তারা দুটি কাভার্ড ভ্যান ও দুই চালকসহ থানায় এসে মামলা করেছেন। জব্দ করা পণ্যের বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা। পাচারচক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় আটক চালকদের রিমান্ডের আবেদন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিঠুন বৈদ্য জানান, আটক আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাঁদের কাছ থেকে পাচারচক্রের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews