যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত চেকপোস্ট কার্যক্রমে ১ হাজার ৯১২টি যানবাহন তল্লাশি করা হয়েছে।
এ সময় ৩২টি মোটরসাইকেল আটক, ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে জেলার বিভিন্ন স্থানে মোট ৫৪টি
চেকপোস্ট পরিচালনা করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম প্রেস ব্রিফিং এ তথ্য দিয়েছেন।


Leave a Reply