যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সুরত মেম্বার নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর)
সন্ধ্যা ৬টার দিকে শাহপুর বাজার থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সুরত মেম্বার মশ্বিমনগর ইউনিয়নের ৩ নম্বর রামপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।


Leave a Reply