যশোর শহরে ককটেল বিস্ফোরণ ও চুড়ামনকাটিতে বিএনপি নেতার বাড়িতে বোমা রাখার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুড়ামনকাটি ইউনিয়ন যুবদল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চুড়ামনকাটি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাজারের যাত্রী ছাউনির সামনে সমাবেশে যুবদলের
সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।


Leave a Reply