যশোরের বাঘারপাড়ায় নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ইলিয়াজ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাঘারপাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (নভেম্বর ১২/১১/২৬ তারিখ ) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইলিয়াজ উপজেলার মামুদালীপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।
বাঘারপাড়া থানা পুলিশ জানায়, ইলিয়াজের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় নাশকতার একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্রে তাকে বালিয়াডাঙ্গা বাজার থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে দায়ের করা মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।কাগজ কলমের কাজ শেষ করে আদালতে পাঠানো হবে।




Leave a Reply