1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে এক মাদ্রাসাছাত্রকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে। এ সময় তার কাছে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. ইয়াসিন আরাফাত (২০) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর শেখপাড়ার বাসিন্দা। তিনি রূপদিয়া জিরাট মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সীতারামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়ক দিয়ে খেলা দেখতে যাওয়ার সময় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে চোখ কাপড় দিয়ে বেঁধে ঝুমঝুমপুর ময়লাখানার পেছনের একটি বাগানে নিয়ে যায়।

সেখানে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার কাছে থাকা ৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। টাকা আদায়ের জন্য তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

অভিযোগে আরও বলা হয়, রাত আনুমানিক ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়ার সময় অপহরণকারীরা পরবর্তীতে ফোন করে দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেয়। অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাড়িতে ফিরে ইয়াসিন পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরদিন ১২ নভেম্বর সকাল থেকে ০১৯০৭-৬৭০১৩৩ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৯৫০-৯৩৫৬৬০ নম্বরে ফোন করে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এতে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় হাফিজুর ও ইশাকুলসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করে ইয়াসিন আরাফাত কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.বদরুজ্জামান মোল্লা বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে চানপাড়ার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ এসে আই আশরাফ উদ্দিন বলেন, অভিযোগ হাতে পেলে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews