1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) সকালে সাত ভারতীয় পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পরে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক ভারতীয় নাগরিকরা হলেন বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা,দ্বীপা রানী ও দেব কুমার।

আটক যাত্রীদের একজন বিশ্বজিৎ জানান, বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় দ্রুত ইমিগ্রেশন পার করে দেওয়ার কথা বলে বেনাপোল চেকপোস্ট এলাকার পরিবহনকর্মী মিলন হোসেন খান ও তার ভাই রিপন হোসেনের কাছে পাসপোর্ট জমা দেন। পরে তারা ভ্রমণ করের জাল রসিদ সরবরাহ করেন। ওই রসিদ নিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

অভিযোগ রয়েছে, চক্রটি প্রতিদিন পরিবহনে আসা পাসপোর্টধারীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে। পরে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে জাল ভ্রমণ কর ও বন্দর করের রসিদ তৈরি করে যাত্রীদের হাতে তুলে দেয়। এসব জাল রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলন হোসেন খানের বিরুদ্ধে মানবপাচারের একটি মামলাও রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম জানান, মিলন খান ও তার ভাই রিপন হোসেনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভ্রমণ কর জালিয়াতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে তথ্য রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান,ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে সাত ভারতীয় পাসপোর্টধারীকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছিল। তবে এ ধরনের জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় অপরাধ বন্ধ হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews