যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মালঞ্চি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে রিক্তা বেগম (৪৭) নামে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত রিক্তা বেগম ওই গ্রামের রওশন আলীর স্ত্রী।
অভিযোগ অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ভট্ট (৫৫), শাওন (২৩) ও লাকি (৪০)-এর সঙ্গে রিক্তা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। এতে তিনি আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।


Leave a Reply