যশোর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘুমন্ত অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যুর বিষয়টি জানা যায়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, যশোর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহায়তায় মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।


Leave a Reply