যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও একটি দেয়াল ঘড়ি উপহার দিয়েছেন রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি মো. নাজমুল হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টায় তিনি মসজিদ কর্তৃপক্ষের হাতে এসব উপহার তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ইকরাম খাঁ, ইমাম হাফেজ ফুরকান আহমেদ,
কমিটির সদস্য আলতাফ খাঁ, সিরাজ খাঁ, মোতাহার হোসেন, তবিবুর রহমান, ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় মুন্সি মো. নাজমুল হোসেন বলেন,
মসজিদ আল্লাহর ঘর। এখানে সব মুসলমানের অধিকার সমান। তিনি সবাইকে মসজিদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।


Leave a Reply