কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
একই কর্মসূচির প্রতিবাদে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলও পৃথক বিক্ষোভ মিছিল করেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সলের নেতৃত্বে মিছিলটি শহরের দড়াটানা মোড় থেকে শুরু হয়। পরে থানার মোড় অতিক্রম করে মনিহার স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
এতে প্রায় ১৮০ থেকে ২০০ নেতাকর্মী অংশ নেন।মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি,
সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান,জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইকবাল রুজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত হোসেনের নেতৃত্বে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ঘোপ জেল রোড প্রদক্ষিণ করে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে শেষ হয়।
এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল থেকে ছাত্রলীগের ঘোষিত ধর্মঘট কর্মসূচির প্রতিবাদ জানানো হয়।
দুটি মিছিলই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


Leave a Reply