1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ইটভাটায় হামলা-লুটের ঘটনায় ২৭ মাস পর আদালতে মামলা

  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদরের ছোট মেঘলা গ্রামের মিনা ব্রিকসে হামলা, চাঁদা দাবি, নগদ টাকা, ইট ও কয়লা লুটের ঘটনায় ২৭ মাস পর আদালতে মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের লেয়াকত হোসেনের ছেলে কামরান হোসেন বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন অভিযোগটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন যশোরের পালবাড়ি এলাকার আনারুল ইসলাম, খুলনার পাইকগাছার রিপন গাজী ও সাতক্ষীরার শ্যামনগরের কাউছার আলী গাজী।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট মিনা ব্রিকসে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অফিস ভাঙচুর করে নগদ ১০ লাখ টাকা, কয়লা ও প্রায় ৩০ লাখ টাকা মূল্যের তিন লাখ ইট লুট করে নিয়ে যায়।

এ সময় ভাটার বিভিন্ন স্থাপনা ও যন্ত্রপাতি ভাঙচুর করে আরও চার লাখ টাকার ক্ষতি করা হয়। বাদীর বাড়িতেও হামলা ও ভাঙচুর চালিয়ে পাঁচ লাখ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক চাপের কারণে দীর্ঘদিন বাড়িছাড়া থাকায় এবং থানায় মামলা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে বাদী জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews