যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু মুসা (১২) নামে এক শিশুকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে শিশুটির পরিবারকে প্রাণনাশ ও বাড়িঘর ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রামের মোহাম্মদ রাসেল (৪৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটির বাবা বাবু শেখ অভিযোগ করেছেন। তাঁর দাবি, গত ৩ নভেম্বর রাসেলের মেয়ে রিয়ার (১৫) সঙ্গে মুসার কথাকাটাকাটির জেরে তাকে মারপিট করা হয়। পরে রাসেল তাঁদের বাড়িতে গিয়ে হুমকি দেন।
এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে গত রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবু শেখ। কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply