1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের কালীবাজারে শ্যামাপূজা মণ্ডপে আগুনের ছবি ভারতের, জানালেন জেলা পুলিশ

  • সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে ছবিটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারের বলে নিশ্চিত করেছে যশোর জেলা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ঘটনাটি ঘটেছিল কালীপূজার আগের দিন, মণ্ডপ উদ্বোধনের আগেই। মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মণ্ডপটি পুড়ে যায়।

এ ঘটনায় জঙ্গিদের আগুন দেওয়ার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের ভাষ্য, ছবির ব্যানারে লেখা

JASORA KALIBAZAR বানান এবং মণ্ডপের নকশার সঙ্গে যশোরের কালীবাজারের কোনো মিল নেই। তাই ছবিটিকে যশোরের ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক।

এ ধরনের গুজবে কান না দেওয়া এবং তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট শেয়ার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে‌ যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews