যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিকের গেটের সামনে থেকে সিরাজুল ইসলাম (৩৭) নামে একজনকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
দ্বিতীয় অভিযানে কোতোয়ালি থানার নরেন্দ্রপুর ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় আলী হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তামিম আহম্মেদ রানা (২২) নামে আরেকজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়ার ইকবাল হোসেনের ছেলে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুজনকে সোমবার (৯ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply