মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে জেলা ছাত্রদল। রোববার বিকেলে শহরের লালদিঘির পাড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে এবং সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম,
রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইশতিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


Leave a Reply