1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতির বিকল্প নেই, অধ্যাপক নার্গিস বেগম

  • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে জাতীয় ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই। বিভাজনের রাজনীতি দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ বিষয়টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গভীরভাবে উপলব্ধি করেছিলেন। সে কারণেই তিনি জাতীয় ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব দিয়েছিলেন।

যশোর টাউন হল ময়দানে আজ শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু।

নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, শ্রমিক দল নেতা আবু জাফর, মনিরুজ্জামান মাসুম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সেনাবাহিনীকে দুর্বল করা কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত ও দুর্বল করে তোলার প্রচেষ্টা কখনোই দেশের জন্য কল্যাণকর হতে পারে না। এর মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা আরও বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও জাতীয় ঐক্যের চেতনা থেকেই দেশের মানুষের মধ্যে ঐক্য ও সংহতির ভিত্তি গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের শক্তিতেই শেখ হাসিনার সরকারের বিদায় নিশ্চিত হয়েছে। ভবিষ্যতেও গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।সমাবেশ শেষে এক বর্ণাঢ্য বর্ণাঢ্য র‍্যালি টাউন হল ময়দান থেকে বের হয়ে খুলনা কেন্দ্রীয় বাস টার্মিনালে শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews