1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের র‍্যালি ও মানববন্ধন

  • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ঐতিহাসিক রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে এবং শ্রমিকদের ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে যশোরে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

যশোর জেলা মাইকপট্টি থেকে একটি র‍্যালি বের হয়ে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাসের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ও নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলু।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, রেশনিং ব্যবস্থা চালু এবং গার্মেন্টস শ্রমিকদের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করতে হবে। গ্রেপ্তার হওয়া শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য যৌক্তিক ও কার্যকর ন্যূনতম মজুরি নির্ধারণ জরুরি।

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ে ট্রেড ইউনিয়ন সংঘের ১০ দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঐক্য বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews