জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাসহ আরআই, পুলিশ লাইন্স, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), ডিবি ও ডিএসবি-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের সার্বিক সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য, প্রস্তাবনা ও আবেদন মনোযোগ দিয়ে শোনেন। এ সময় কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন এবং অন্যান্য যৌক্তিক আবেদন পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরে পুলিশ সুপার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬-এর তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম।

Leave a Reply