1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না, প্রতিমন্ত্রী অমিত

  • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর অফিস :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারি কর্মকর্তাদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

এমন সেবা দিতে হবে, যা নিয়ে কোনো নাগরিকের প্রশ্ন কিংবা অভিযোগ থাকবে না। ভূমি অফিসসহ সরকারি কোনো দপ্তরেই সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত এক টাকাও নেওয়া যাবে না।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। সাধারণ মানুষকে যেন সেবা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে না হয়, সে জন্য সরকার কাজ করছে।

জনগণের কষ্ট ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে একটি গণমুখী সরকার হিসেবে গড়ে তুলতে চান।

তিনি বিশ্বাস করেন, এই সরকার দেশের সব মানুষের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার একবিন্দুও সরে আসবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ভূমি অফিসের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমিসংক্রান্ত সেবা নিতে সাধারণ মানুষকে প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।

এ অবস্থার পরিবর্তন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা প্রত্যেক নাগরিককে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করতে হবে।

সরকার নির্ধারিত মূল্যে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না। সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, সরকারি দপ্তরগুলো জনগণের সেবা দেওয়ার জন্য। তাই সেবাপ্রার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং দ্রুততম সময়ে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

জনগণের অর্থে পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যেন হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে যান। সেখানে তিনি ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।

এসব উন্নয়নকাজের মাধ্যমে এলাকার নাগরিকদের চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)

যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews