1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি জাহাঙ্গীর হোসেনের গভীর শ্রদ্ধা

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ০৬ নম্বর দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

দিবসটি উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেম, সাহসিকতা ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং রাষ্ট্র পরিচালনা ও দেশ গঠনে তাঁর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল একটি স্বনির্ভর, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কৃষি, শিল্প, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, দেশের কৃষক সমাজের জীবনমান উন্নয়ন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, কর্মনিষ্ঠা ও সাহসী নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, বাঘারপাড়া উপজেলার সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।

একটি সুন্দর, শান্তিপূর্ণ, উন্নত ও জনকল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

পরিশেষে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশপ্রেম, জাতীয় সংহতি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সালাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews