1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নানা কর্মসূচির মাধ্যমে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

জাতীয়বাদি দল (বিএনপি’র) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার ৪ নভেম্বর দিনভর যশোর জেলা ও শহরজুড়ে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ এবং গণভোজের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা বিএনপি কার্যালয়ে পবিত্র কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং তরিকুল ইসলামের বড় ছেলে ও বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত।

এ ছাড়া যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহসহ জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার দলীয় শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রদলের উদ্যোগে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ এবং এম এম কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়।

জেলা মৎস্যজীবী ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শতাধিক মুসল্লি এবং ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে জায়নামাজ, টুপি, তাসবিহ ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

দুপুরে শহরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে আড়াই শতাধিক স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

পৌর ও সদর বিএনপি জানায়, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬০টি স্পটে এবং সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে দিনব্যাপী এই তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় এতিম ও দুস্থদের মাঝে গণভোজের আয়োজন করা হয়।

এ ছাড়া মোটর পার্টস ব্যবসায়ী, পৌরসভা শ্রমিক দল, দলিল লেখক কল্যাণ সমিতি ও ডেকোরেটরস বাবুর্চি কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগেও পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews