1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে হামিদপুর আল-হেরা কলেজ অডিটোরিয়ামে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের অন্যতম রূপকার জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।

বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, হামিদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রবিউল আউয়াল এবং হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর জজ কোর্টের এপিপি মনজুরুল মাহমুদ লিটু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি নুর ইমাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তানভীর রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পিকুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হাকাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শওকত আলী।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাবিবুর রহমান লেন্টু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews