1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুক্তরাজ্য আ. লীগের ২৫ লাখ টাকা অনুদান

  • শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ হাজার পাউন্ড (প্রায় ২৫ লাখ টাকা) প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমের কাছে ২১ হাজার পাউন্ডের এই  চেক হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন।  আজ শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, জনসংযোগ সম্পাদক রবীন পাল ও  মানবাধিকার সম্পাদক সারব আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সাঈদা মুনা তাসনীম চেক গ্রহণকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ যথাযথ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ আওয়ামী পরিবারের যারা এই মহতি উদ্যোগে সহায়তা করেছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews