1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জুলাইযোদ্ধাদের স্মারকলিপি

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদ, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোরের জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি দিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখা।

এছাড়া পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক ও বিভিন্ন রানৈতিক সংগঠনের নেতাদের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংগঠনের আহ্বায়ক মো. আহাদ হোসাইন ও সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত স্মারকলিপি সংশ্লিষ্টদের কাছে দেওয়া হয়।

স্মারকলিপিতে যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ ছাড়া যশোর জেলার সব জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জুলাই স্মৃতিস্তম্ভসহ জেলার সব স্মৃতিচিহ্নের সুরক্ষায় কার্যকর নজরদারি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা ও স্মৃতিচিহ্ন রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যৌথ নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে দলগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews