1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরের জুলাই স্মৃতি চত্বরে জেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা এনসিপির শামীম হোসেন, শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন, তপু ইসলাম, ফাহিম আল ফাত্তাহ, মাওলানা ইব্রাহীম খলিল, কাজী শাকিল, নুরন্নবী আহমেদ, এম এম সোহরাব হোসেন, উম্মে সাদিয়া, শেখ আল আমিন ও রাজিবুল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা মনে করেন।

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই যোদ্ধাদের ভীতসন্ত্রস্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যশোর জেলা এনসিপি এ ধরনের আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। ঘটনার পর প্রশাসনের গৃহীত ভূমিকার জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে হলে প্রথমে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বয়কট করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews