1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সুদের টাকা দিতে না পারায় লোহার রডে যুবকের মাথা ফাটালেন কারবারি,থানায় অভিযোগ

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় সাদ্দাম হোসেন (৩৩) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওমর ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের সাদ্দাম হোসেন অভিযুক্ত ওমর ফারুকের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় বিরোধের সৃষ্টি হয়।

এর জেরে গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাউড়িয়া বাজারে মফিজুর স্টোরের সামনে সাদ্দামকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন ফারুক। এতে তিনি রক্তাক্ত জখম হন।

পরে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির টুআইসি নিয়ামুল জানান, তদন্তে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উভয় পক্ষকে ডাকা হয়েছিল। তাঁরা স্থানীয়ভাবে মীমাংসার কথা জানিয়েছেন। মীমাংসা না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews