1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল লতিফ। বক্তব্য দেন তৌহিদ আহমেদ, একরাম উ-দৌলা সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, অ্যাডভোকেট রবিউল আলম,

বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, কমরেড হাচিনুর রহমান ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন,

একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার প্রতি অবমাননা। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম রসুল ও অলিয়ার রহমান। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসাবীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিরা গণসমাবেশ ও মানববন্ধনে অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews