1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে পুলিশের হাত থেকে আটক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি :

যশোরের অভয়নগর উপজেলায় পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম মোল্যা তার লোকজন নিয়ে পুলিশকে ঘিরে ধরেন এবং ওই ইউনিয়নের মৎস্যজীবী লীগের নেতা হাফিজুর রহমানকে ছিনিয়ে নেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে অভিযান চালায় অভয়নগর থানা পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের ওই ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে রেজাউল ইসলাম মোল্যা দলবল নিয়ে পুলিশকে ঘিরে ধরেন। একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে হাফিজুর রহমানকে ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, রেজাউল ইসলাম মোল্যার নেতৃত্বে তার লোকজন মাগুরা বাজারে পুলিশের দলকে ঘেরাও করে জোরপূর্বক হাফিজুর রহমানকে ছিনিয়ে নিয়েছেন। ওই ইউনিয়নে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে রেজাউল ইসলাম মোল্যা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, হাফিজুর রহমান নামে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ও মৎস্যজীবী লীগের সদস্যকে কারা যেন মাগুরা বাজারে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে তিনি শুনেছেন।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির মধ্যে অস্বস্তি দেখা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews