1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত সরকারি উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ

  • সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান।

সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (সাধারণ শাখা) সালাউদ্দিন। শুরুতে যশোর জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর কার্যক্রম ও সার্বিক তথ্য উপস্থাপন করেন জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন।

পরে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন পর্বে নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন নেটিভ ইভানজেলিক্যাল সিস্টারস ট্রাস্টের (নেস্ট) নির্বাহী পরিচালক ঈশান বিশ্বাস।

সভায় উন্মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা তাঁদের মতামত, অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে এনজিওগুলোর চলমান কার্যক্রমের সমন্বয় ও সামঞ্জস্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

জেলা ও জাতীয় পর্যায়ে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা এনজিও সমন্বয় সেলের পক্ষ থেকে সহকারী কমিশনার সালাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া সোসাইটির নির্বাহী পরিচালক মোছাম্মৎ মনোয়ারা বেগম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় যশোর জেলার এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যশোর জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews